চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দুটি চোরাই মোটরসাইকেল। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের কালামিয়া বাজার, বহদ্দারহাট ও সাতকানিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামিল (৩৫), মিজান (২৮), মামুন (২৭), রহমত উল্লাহ (৩০), নাসির (৩০), কালু প্রকাশ কালা (৩৫), মো. আজিজ ওরফে ফতু (৩০), সেলিম (২২) ও আজিজ (১৯)। এ সময় ডিসকভারি ও এফজেডএফ ব্র্যান্ডের দুটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনসারুল করিম মোটরসাইকেল চোর চক্রের নয়জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুটি বাকলিয়া থানায় আছে। এ ব্যাপারে গ্রেপ্তার নয়জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।