চট্টগ্রামে মোবাইল চুরি করতে দেখায় প্রাণ গেল এক শিশুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিশি সুলতানা নামের ছয় বছর বয়সী শিশুটির অপরাধ ছিল, সে তার প্রতিবেশীকে মোবাইল ফোনসেট চুরি করতে দেখেছে। যদি বলে দেয়, মোবাইলটি ফেরত দিতে হবে। তাই তাকে মেরে ফেললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে!চট্টগ্রামের খুলশী এলাকার ওয়ারলেস কলোনির নিশিকে তার প্রতিবেশী নাসিমা আক্তার গতকাল মঙ্গলবার বিকেলে ১০ কিলোমিটার দূরে তাঁর বান্ধবীর বাসায় নিয়ে যান। সন্ধ্যার দিকে পুকুর পাড়ে নিয়ে ধাক্কা দিয়ে তাকে পানিতে ফেলে দেন নাসিমা।নিশিকে হত্যার কথা পুলিশের কাছে এভাবেই বর্ণনা করেন নাসিমা। গতকাল রাত ১১টার দিকে পুলিশ নিশির লাশ উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাত দেড়টার দিকে পুলিশ নাসিমাকে গ্রেপ্তার করে।নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।