চট্টগ্রামে যুদ্ধবিমানে আগুন, পাইলট আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান আজ সোমবার অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়লে বিমানটিতে আগুন ধরে যায়। তবে বিমানের পাইলট আগেই বেরিয়ে আসতে সক্ষম হন।জানা যায়, ‘এ-৫’ নামের ওই যুদ্ধবিমানটির একমাত্র পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মুনতাসীমকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মুনতাসীমের অবস্থা আশঙ্কামুক্ত বলে বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।