চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন বিশ্বরোডে নির্মাণাধীন একটি ভবনের চৌবাচ্চা থেকে আজ শনিবার সকালে পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।ওই যুবকের বয়স আনুমানিক ২৬-২৭ বছর হবে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বরোডের ওয়াপদা অফিসের বিপরীতে একটি নির্মাণাধীন ভবনটির সামনে চৌবাচ্চা করা হয়েছে। এতে প্রায় ১০ ফুট পানি আছে। সকালে স্থানীয় লোকজন এতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি শনাক্ত করার পাশাপাশি কীভাবে মারা গেল—এসব বিষয়ে তদন্ত চলছে।