চট্টগ্রামে যুবদলের সমাবেশে সংঘর্ষ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর যুবদলের এক সমাবেশে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নগর ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলমসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে স্বৈরাচার পতন দিবসের এক সমাবেশে এ ঘটনা ঘটে।নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন যুবদলের দুই পক্ষে মদদ দেন বলে জানা গেছে। সংঘর্ষের পরে আমীর খসরু মাহমুদ চৌধুরী তাঁর অনুসারীদের নিয়ে কাজীর দেউড়ি এলাকায় সমাবেশ করেন।তবে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শাহাদত হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।