চট্টগ্রামে রাইডারের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সরাইপাড়ার লোহারপুল এলাকায় দ্রুতগামী রাইডারের (যাত্রীবাহী যান) ধাক্কায় নাজমুল আলম (১৭) নামের একাদশ শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে কলেজে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী রাইডার নাজমুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাইডার ও চালককে আটক করা হয়েছে।উল্লেখ্য, নাজমুল বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র। তিনি সন্দ্বীপের সাতঘরিয়া এলাকার নবী আলমের ছেলে।