চট্টগ্রামে রাতে বিপণি বিতানে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের স্টেশন রোডের নূপুর মার্কেটে আজ বুধবার রাত ১১টার দিকে আগুন লেগেছে। এ সময় বিপণিবিতানের বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১০টা ৫৫ মিনিটে নূপুর মার্কেটের সরুগলির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ গলিতে শত শত দোকান রয়েছে। আগুন লাগার খবর শুনে চারদিক থেকে লোকজন এসে ভিড় করে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের তিনটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছেছে।ঘটনাস্থল থেকে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গলির ভেতর থেকে আগুনের লেলিহান শিখা ক্রমেই বাড়ছে। আশপাশের এলাকার শত শত লোক সেখানে ভিড় করায় ফায়ার সার্ভিসের পক্ষে আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে।রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন আয়ত্তে আসেনি বলে জানা গেছে।