চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ভূমিদস্যু আলী আক্কাস নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গতকাল রোববার রাতে আলী আক্কাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাব ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করে। র‌্যাবের দাবি, নিহত আলী আক্কাস ‘আক্কাস বাহিনী’ নামে পরিচিত ভূমিদস্যুদের একটি চক্রের হোতা। তিনি চট্টগ্রামের সলিমপুরের সরকারি জমি দখল করে বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে ১০টি মামলা এবং সাতটি সাধারণ ডায়েরি (জিডি) আছে। র‌্যাব জানায়, বায়েজিদ থানাধীন অনন্যা আবাসিক এলাকায় আলী আক্কাস তাঁর সহযোগীদের নিয়ে বৈঠক করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে তিনটার দিকে র‌্যাব সেখানে অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে বৈঠককারীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালান। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে আলী আক্কাসের লাশ উদ্ধার করা হয়।র‌্যাবের কমান্ডিং অফিসার সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।