চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিবির ক্যাডার জসিম নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ে গতকাল বৃহস্পতিবার রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জসিম ওরফে ফাইভ স্টার জসিম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে গেছে। র্যাবের দাবি, নিহত জসিম পুলিশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী এবং শিবিরের ক্যাডার।র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসাইন জানান, জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩ থেকে ১৪টি মামলা রয়েছে।