চট্টগ্রামে শিবিরের আকস্মিক তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্নেলহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ বুধবার আকস্মিকভাবে অবরোধ সৃষ্টি করেন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। এ সময় তাঁরা গাড়ি ভাঙচুর করে পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে শিবিরের কর্মীরা ওই সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এর মধ্যে শিবিরকর্মীরা মহাসড়কে ৮-১০টি গাড়ি ভাঙচুর করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে শিবিরের কর্মীরা পিছু হটে মহাসড়কের সীতাকুণ্ড অংশে চলে যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বনোজ কুমার মজুমদার প্রথম আলো ডটকমকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কর্নেলহাটের ওই এলাকা থেকে দুই বস্তা ক্রিকেট স্টাম্প ও ৩০ বোতল পেট্রল উদ্ধার করা হয়েছে।