চট্টগ্রামে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসে শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে এবং ভবন মালিকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রাম নগরে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার সকাল থেকে অক্সিজেন ও ইপিজেড এলাকায় এই বিক্ষোভ করেন ক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় তাঁরা তিনটি গাড়ি ভাঙচুর করেন ও তিনটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল নয়টা থেকে নগরের অক্সিজেন এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তিনটি গাড়ি ভাঙচুর করেন ক্ষুব্ধ শ্রমিকেরা। এ ছাড়া, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আবুল খায়ের গ্রুপের তিনটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন তাঁরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিমউদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, আগুনে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।নগরের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে সকাল থেকে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা পর বেলা সাড়ে এগারোটার দিকে ওই দুই এলাকা থেকে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।ঘটনার সত্যতা নিশ্চিত করে বায়োজিদ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, পরিস্থিতি এখন শান্ত। শ্রমিকেরা তাঁদের অবরোধ তুলে নিয়েছেন।