চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিমানবন্দর সড়কের যমুনা অয়েলের সামনে আজ শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন হারুন অর রশিদ (৩৫), ফারজানা (৮) ও অটোরিকশাচালক জাকির হোসেন (৪৮)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পতেঙ্গা থানাথীন বিমানবন্দর সড়কের যমুনা অয়েলের সামনে আজ ভোর ছয়টার দিকে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক জাকিরের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অটোরিকশার দুই যাত্রী হারুন ও ফারজানাকে মৃত ঘোষণা করা হয়। আহত অবস্থায় অপর তিন যাত্রী খাদিজা বেগম, লিটন ও সালমা এই হাসপাতালে ভর্তি আছেন। অটোরিকশার যাত্রীদের বাড়ি ফটিকছড়িতে।পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।