চট্টগ্রামে সাইবার সন্ত্রাস অপরাধে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইবার সন্ত্রাস করার অপরাধে চট্টগ্রাম মহানগরে আলিম উদ্দিন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরের লালখান বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।আলিম উদ্দিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।কোতোয়ালি থানার উপপরিদর্শক সজীব দাস জানান, আলিম উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন এক নারীর প্রেমের সম্পর্ক ছিল। পরে আরেকজনের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। এতে আলিম ক্ষিপ্ত হয়ে ওই নারীর নামে ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলে তাঁদের দুজনের কিছু আপত্তিকর ছবি ছেড়ে দেন।ছবিগুলো দেখতে পেয়ে ওই নারী আলিমকে তা সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও তিনি সেগুলো সরাননি। পরে বাধ্য হয়ে ওই নারী গতকাল কোতোয়ালি থানায় আলিমকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় তাঁতে গ্রেপ্তার করা হয়েছে।