চট্টগ্রামে সারিমার ঘাতক তোহা ঢাকায় গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে মিদাত সারিমা রহমান হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বন্ধু এস এম তোহা ওরফে সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করে।চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম আজ শনিবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম নগরের আমীরবাগে এক বন্ধুর বাড়ির ছাদে খুন হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিদাত। এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের বাবা মিজানুর রহমান চট্টগ্রামে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এতে তোহাকে আসামি করা হয়।