চট্টগ্রামে সূর্যের দেখা নেই, আলোর অভাবে খেলা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার দ্বিতীয় দিনের মতো কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চট্টগ্রাম। আজ বেলা দুইটা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শৈত্যপ্রবাহ আরও দুই দিন থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।কুয়াশার কারণে সকালে বাংলাদেশ-ভারত টেস্টের দ্বিতীয় দিনের খেলা দেড় ঘণ্টা দেরিতে শুরু হয়। সূর্য না ওঠায় পর্যাপ্ত আলোর অভাবে আজ বেলা পৌনে দুইটায় আবার খেলা বন্ধ করে দেওয়া হয়। আজ চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।গতকাল রোববারও একই রকম কুয়াশা আর কনকনে ঠান্ডায় কেঁপেছে চট্টগ্রামের মানুষ। তার পরও কুয়াশা ভেঙে ওই দিন দুপুরে সূর্যের দেখা মিলেছিল। তবে আজ দুপুর পর্যন্ত চট্টগ্রামে সূর্যের দেখা মেলেনি। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আসাদুর রহমান বলেন, ‘শৈত্যপ্রবাহ আরও দুয়েক দিন থাকতে পারে। কুয়াশার সঙ্গে বাতাস থাকায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে।’