চট্টগ্রামে সোমনাথ হোরের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দাঙ্গা, দুর্ভিক্ষ, যুদ্ধ, শোষণ ও নিপীড়ন—ভারতীয় উপমহাদেশের মানুষের মনে যে ক্ষত তৈরি করেছে তার সচিত্র বিবরণ তুলে ধরেছেন শিল্পী সোমনাথ হোর তাঁর ছাপচিত্র ও ভাস্কর্যে।’গতকাল চট্টগ্রামে শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারিতে ভারতের অগ্রগণ্য শিল্পী ও ভাস্কর সোমনাথ হোরের পাঁচ দিনব্যাপী ছাপচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ঢাকার বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস, কলকাতার আকার প্রকার গ্যালারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।প্রদর্শনীর উদ্বোধন করেন প্রবীণ বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী। উপস্থিত ছিলেন: শিল্প সমালোচক প্রণব রঞ্জন রায়, চট্টগ্রামের ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোহাম্মদ আলাউদ্দীন ও প্রদর্শনীর কিউরেটর শিল্পীকন্যা চন্দনা হোর। সোমনাথ হোর ১৯২১ সালের ১৩ এপ্রিল তৎকালীন পটিয়া মহকুমার বরমা গ্রামে জন্মগ্রহণ করেন। প্রদর্শনীতে এচিং, লিথোগ্রাফ, উডব্লক অ্যান্ড স্ট্যানসিল ইত্যাদি মাধ্যমের ৪৭টি ছাপচিত্র স্থান পেয়েছে।