চট্টগ্রামে স্টিল মিলে বিস্ফোরণে ৭ জন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজীদ থানাধীন মেঘনা ইঞ্জিনিয়ারিং স্টিল মিলে বিস্ফোরণে সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মিলটি বিএসআরএন স্টিল মিলের অঙ্গ প্রতিষ্ঠান। আজ সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেআহত ব্যক্তিরা হলেন: মো. শামীম, মীর হোসেন, জাহেদ হোসেন, এস এম হামিদ, শাহজাহান ও রফিকুল ইসলাম (সহকারী ব্যবস্থাপক, উত্পাদন)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত রফিকুল ইসলাম জানান, ফার্নেসে লোহা গলাতে গিয়ে বিস্ফোরণ ঘটে এবং লোহা এসে তাদের গায়ে পড়ে।