চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে গতকাল রোববার রাতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছে।ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুল কবির জানান, গতকাল রাত নয়টার দিকে আগ্রাবাদে বেতার ভবনের সামনে একটি চলন্ত টেম্পো রাস্তায় থেমে থাকা বাসকে ধাক্কা দেয়। এতে টেম্পোর চার যাত্রী গুরুতর আহত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তিনজনকে মৃত ঘোষণা করেন। লাশ তিনটি হাসপাতালে রাখা আছে।নিহতেরা হলেন—আব্বাস মিয়া (৩৮), সাইফুল ইসলাম (২৭) ও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আহত অপর যাত্রী হাসপাতালে চিকিত্সাধীন।