চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালু মরার টেকের কাছে সিএনজিচালিত অটোরিকশা ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নারী নিহত হয়েছেন। তাঁদের নাম পারভীন আকতার (৪৫) ও নূরনাহার (৪৫)। আজ বেলা দুইটায় এ দুর্ঘটনা ঘটে।নিহত পারভীনের বাড়ি পাবনায় এবং নূরনাহারের বাড়ি নোয়াখালীতে। দুর্ঘটনায় অটোরিকশার আরেক যাত্রী রুহুল আমিন আহত হয়েছেন। পুলিশ ট্রাকের চালক মো. হারুনকে গ্রেপ্তার করেছে। পারভীনের ছেলে শহীদ উদ্দিন সোহেল এ ঘটনায় রাউজান থানায় একটি মামলা করেছেন।