চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়ার মোতালেব টেক নামক স্থানে বাস ও সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাটির যাত্রী বাবুল শীল (৫০) ও শ্যামল জলদাস (২৬)। বাবুল শীলের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকায় এবং শ্যামল জলদাস ছিলেন কাউখালীর বাসিন্দা। আহতদের নাম জানা যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম শহরমুখী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী দুজনের মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করেছে।