চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরের মুরাদপুর মোড়ে একটি রাইডার (যাত্রীবাহী বাস) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজন নিহত ও আটজন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মো. সুমন (২৩)। তিনি রাইডারটির চালকের সহকারী বলে পুলিশ জানিয়েছে। সুমনের বাড়ি কুমিল্লায়। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। দুর্ঘটনায় আহত মোতাহার হোসেন (২২), মানিক মিয়া (২৮), মো. ইব্রাহীম (৫২), মইনুদ্দিন (৫০), উত্তম চৌধুরী (২২), ইব্রাহীম (২২), নুরুল ইসলাম (২৬) ও শফিকুর রহমানকে (৫৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আলী আশরাফ জানান, যাত্রীবাহী রাইডারটি নিয়ন্ত্রণ হারিয়ে মুরাদপুর মোড়ে আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে যায়। এ সময় দরজায় থাকা চালকের সহকারী চাপা পড়ে মারা যান। দুর্ঘটনাকবলিত রাইডারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।