চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ড ও হাটহাজারীতে আজ বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, হাটহাজারীর ধলই এলাকায় সকাল সাড়ে আটটার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত অবস্থায় চালক আবুল বশারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।এদিকে সকাল নয়টার দিকে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় রাস্তা পারাপারের সময় কনটিনারবাহী লরির ধাক্কায় অজ্ঞাত (৩০) এক নারী ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও দুজন নারী আহত হয়েছেন।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জেড এ মোরশেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২বিশেষ প্রতিনিধি, চট্টগ্রামচট্টগ্রামের সীতাকুণ্ড ও হাটহাজারীতে আজ বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, হাটহাজারীর ধলই এলাকায় সকাল সাড়ে আটটার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত অবস্থায় চালক আবুল বশারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।এদিকে সকাল নয়টার দিকে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় রাস্তা পারাপারের সময় কনটিনারবাহী লরির ধাক্কায় অজ্ঞাত (৩০) এক নারী ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও দুজন নারী আহত হয়েছেন।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জেড এ মোরশেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।