চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আজ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। চট্টগ্রাম থেকে বাঁশখালী যাওয়ার পথে উপজেলার চাতুরী চৌমহনী এলাকায় যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীগামী যাত্রীবাহী একটি বাস আজ সকাল পৌনে নয়টার দিকে চাতুরী চৌমহনী এলাকায় একটি জিপকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী জলিল (৩০) নিহত হন। গুরুতর আহত অপর দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।