চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফৌজদারহাটে কালাশাহ মাজার-সংলগ্ন ব্রিজের ওপর আজ সোমবার সকালে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোহাম্মদ মুন্না (৩৫) সীতাকুণ্ডের ফকিরহাট এলাকার নুয়া মিয়ার ছেলে। বারো আউলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হানিফ প্রথম আলো অনলাইনকে বলেন, আজ সকাল সোয়া ১০টার দিকে ফৌজদারহাটে কালাশাহ মাজার-সংলগ্ন ব্রিজের ওপর চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী মুন্না নিহত হন। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাস্থলে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।