চট্টগ্রামে হিজবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ আজ শুক্রবার ভোররাতে চট্টগ্রামের সানাই কমিউনিটি সেন্টারের সামনে থেকে নিষিদ্ধ-ঘোষিত হিজবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আনোয়ার পারভেজ ও মো. হাবিবুল্লাহ। তাঁরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যান্ত্রিক প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।পুলিশ তাঁদের কাছ থেকে নিষিদ্ধ-ঘোষিত হিজবুত তাহরীরের ১৩টি পোস্টার উদ্ধার করেছে। তাহরীরের আরও দুই সদস্য পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। পাঁচলাইশ থানার ঊধ্বর্তন কর্মকর্তা নবজ্যোতি খীসা তাঁদের গ্রেপ্তার হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, সানাই কমিউনিটি সেন্টারে পোস্টার লাগানোর সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে হিজবুত তাহরীর সদস্যদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।