চট্টগ্রামে হিজবুত তাহরীরের সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জামাআতুল ফালাহ মসজিদ এলাকায় প্রচারপত্র বিলির সময় নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের এক সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর দলটির কয়েকজন সদস্য প্রচারপত্র বিলি করার সময় তানজিব হোসেন (২৩) নামের ওই সদস্যকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় হুজির আরও অন্তত তিনজন সদস্য পালিয়ে যান। তানজিব হোসেন সীতাকুণ্ড ডিগ্রি কলেজের ছাত্র। তাঁর বাড়ি সীতাকুণ্ডে। তাঁর কাছে হিজবুত তাহরীরের ১০-১২টি প্রচারপত্র পাওয়া গেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জুমার নামাজের পর মুসল্লিরা বের হয়ে আসার সময় তানজিবসহ কয়েকজন প্রচারপত্র বিলি করছিলেন। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যান।আজাদ আরও বলেন, তানজিব হুজির সদস্য। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।