চট্টগ্রামে হিজবুত তাহরীরের ৪ সদস্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গতকাল সোমবার রাতে হিজবুত তাহরীরের চার সদস্যকে আটক করা হয়েছে। জিইসি মোড় এলাকা থেকে পুলিশ তাঁদের আটক করে।পুলিশ জানায়, জিইসি মোড়ে সানমার ওশান সিটির সামনে থেকে প্রথমে তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছে হিজবুত তাহরীরের বিভিন্ন বই-পুস্তক পাওয়া গেছে। পরে এঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী এলাকা থেকে আরেকজনকে আটক করা হয়।পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁদের বিরুদ্ধে আজ মঙ্গলবার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।