চট্টগ্রামে হিযবুত তাহরীরের সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার মধ্যরাতে চট্টগ্রামের জিইসি মোড়ে পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ ইসলামি জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নাজমুল হুদা। তিনি সিরাজগঞ্জের বেলকুচি এলাকার অধিবাসী ও চট্টগ্রামে চার্টার্ড অ্যাকাউন্টিং পড়েন।চট্টগ্রাম মহানগরের উপপুলিশ কমিশনার (উত্তর) বনোজকুমার মজুমদার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।