চট্টগ্রামে হেফাজতের দেড় দিনের সমাবেশের সমাপ্তি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শাপলা চত্বরের সমাবেশ শেষ হওয়ার পর আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের সমাবেশের সমাপ্তি ঘোষণা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ে জুমার নামাজ আদায়ের পর থেকেই সেখানে অবস্থান নিয়েছিলেন তাঁরা। আজ সকালে ওয়াসা মোড়ের পশ্চিম পাশে মঞ্চ বানিয়ে সেখান থেকে বক্তব্য দিতে থাকেন হেফাজতে ইসলামের নেতারা। তাঁরা ওয়াসা মোড়কে ইসলামি চত্বর ঘোষণা করেন এবং সারা দেশের ১৬ কোটি মানুষকে ইসলামের আওতায় আনার ঘোষণা দেন।সমাবেশে হেফাজতে ইসলামের নেতাদের পাশাপাশি কয়েকজন পেশাজীবী নেতাও বক্তব্য দেন। পেশাজীবী নেতাদের বক্তব্য ছিল উসকানিমূলক, যাঁরা বিএনপি ও জামায়াত সমর্থক বলে জানা গেছে। সমাবেশে দারুল মা’আরিফের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘আল্লাহর নবী ও ইসলামের প্রতি কটাক্ষকারীদের জন্য আমাদের তলোয়ার খোলা থাকবে। কোনো নাস্তিক মুসলমানের এক সেকেন্ডও এ দেশে থাকার সুযোগ নেই।’ তিনি গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে এখনই তওবা করার দাবি জানিয়ে বলেন, ‘তা না হলে তাঁকে এ দেশে থাকতে দেওয়া হবে না।’ তিনি বলেন, সমাবেশে বিএনপি-জামায়াত এলে আমরা আহলান সাহলান (স্বাগতম) বলব।’ আজকের সমাবেশে সুন্নি মাওলানাদের প্রতিনিধি দাবি করে মাহবুবুল বশর আল কাদেরী ‘দৈনিক নয়াদিগন্ত’ ছাড়া অন্য সব গণমাধ্যমের নেতাদের সমাবেশস্থল থেকে বিতাড়িত করার দাবি জানান। তিনি ঘোষণা দেন, এসব গণমাধ্যমের কার্যালয় ঘেরাও করা হবে। আর সব নাস্তিককে ধরে সমাবেশে এনে ছিঁড়ে টুকরো টুকরো করা হবে। কাদেরীর এই বক্তব্যের পরই হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী ঘোষণা দেন, মাহবুবুল বশরের বক্তব্যের সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই। এরপর মাহবুবুলকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। ঢাকার সঙ্গে টেলি সম্মেলনরাজধানীর শাপলা চত্বরের সমাবেশ শেষে চট্টগ্রামের সমাবেশের সঙ্গে টেলি সম্মেলন করা হয়। তাতে বক্তব্য দেন মুফতি আবদুর রহমান। তিনি চট্টগ্রামে জমায়েত হওয়া নেতা-কর্মীদের মন ছোট না করার অনুরোধ জানান। শিবিরের দখল চেষ্টাসমাবেশ শুরুর পর থেকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা আলমাস সিনেমা হলের সামনে থেকে জমিয়াতুল ফালাহ মসজিদের উত্তর ফটক পর্যন্ত দখলে রাখার চেষ্টা করেন। তাঁরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান নেন। এ অবস্থায় মঞ্চ থেকে তাঁদের মিছিল বন্ধ করার নির্দেশ দিয়ে বলা হয়, নইলে তাঁদের চিহ্নিত করে প্রতিহত করা হবে। এই নির্দেশের পরও শিবির আলাদাভাবে মিছিল করে। একপর্যায়ে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে এসে শিবির কর্মীদের সেখান থেকে বিতাড়িত করলে তাঁরা মূল সমাবেশস্থলে চলে যান। কিছুক্ষণ পর আবারও একই জায়গায় জড়ো হন শিবিরের কর্মীরা।বিএনপি-জামায়াতের আধিক্যআজকের সমাবেশে বিএনপি-জামায়াতের বিপুল উপস্থিতি দেখা গেছে। বিএনপির মহানগর ও জেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জামায়াতের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারাও সমাবেশে উপস্থিত হন। ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক একাধিক সভাপতিকে সমাবেশে তত্পর দেখা গেছে। নিজস্ব নিরাপত্তাশুক্রবার সন্ধ্যার পর থেকেই ওয়াসা মোড়ে ঢোকার সব কটি প্রবেশমুখেই নিরাপত্তা তল্লাশি বসায় হেফাজত কর্মীরা। হেফাজতের কর্মীরা সবাইকে পরখ করে দেখে সমাবেশস্থলে ঢোকান। এই তল্লাশিতে হেফাজতের কর্মীদের নমনীয়তা দেখা গেছে। আজ বিকেলে এভাবে পরীক্ষার করার সময় কারও কাছে ম্যাচ বাক্স থাকলে তা রেখে দেওয়া হচ্ছিল।ইসলামিক অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কআজ সকালে মঞ্চের পেছনের দিকে চার-পাঁচজন তরুণ ল্যাপটপ নিয়ে বসেন ছোট্ট একটি জায়গায়। তাঁদের পেছনে কাগজে লেখা, ‘ইসলামিক অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক’। এখানে বসে তাঁরা সমাবেশের হালনাগাদসহ বিভিন্ন ডেটা সন্নিবেশের কাজ করছিলেন। কাগজেই লেখা ছিল বিভিন্ন ফেসবুক সাইটের ঠিকানা। এগুলো হচ্ছে: হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাঁশের কেল্লা, মিডিয়া ওয়াচ, বখতিয়ারের ঘোড়া ইত্যাদি। খাবারের জোয়ারআজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক নেতা ও সমমনা মতাদর্শের ব্যবসয়ীরা হেফাজতের নেতা-কর্মীদের জন্য বিপুল পরিমাণ খাবার সরবরাহ করেন। খাবারের মধ্যে প্যাকেট বিরিয়ানি, ফলমূল, খিরা ও পানি ছিল। পিকআপ, রিকশাভ্যানসহ বিভিন্ন গাড়িতে করে এসব খাবার সরবরাহ করা হয়। ফলে ওয়াসার মোড়ে অবস্থানকারীদের সমস্যায় পড়তে হয়নি।