চট্টগ্রামে হোটেল ব্যবস্থাপক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরের অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র খাতুনগঞ্জে খাবারের একটি হোটেলের ব্যবস্থাপককে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম মো. নাসির (৪২)। আজ বৃহস্পতিবার ভোররাতে কোনো একসময় খাতুনগঞ্জের মদিনা হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসে এই খুনের ঘটনা ঘটে।এ ঘটনায় ওই হোটেলের পরিচালক রমজানকে (১৯) আটক করা হয়েছে। খুনের ঘটনায় ব্যবহূত দা উদ্ধার করেছে পুলিশ।মো. নাসিরের বাড়ি বাঁশখালী উপজেলার বড়পুকুরিয়া ইউনিয়নের হাজিগাঁও গ্রামে।নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলো ডটকমকে বলেন, ‘গ্রেপ্তার রমজান দাবি করেছেন, তাঁকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি কুপিয়ে নাসিরকে খুন করেছেন। নিহত নাসিরের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে আমরা হোটেলের ক্যাশ বাক্সও তছনছ অবস্থায় পেয়েছি। খুনের মূল কারণ জানতে অনুসন্ধান চলছে।’