চট্টগ্রামে ১৩ দোকান ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের চাক্তাইয়ে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে চাক্তাইয়ের ‘বেড়া মার্কেট’ নামের বিপণিকেন্দ্রে এই আগুন লাগে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ছয়টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই মার্কেটের ১৩টি দোকান পুড়ে যায়। দোকানগুলোর মধ্যে মুদি, ফোন-ফ্যাক্স, পানের দোকান ইত্যাদি ছিল।