চট্টগ্রামে ১৬টি দোকান পুড়ে গেছে: ক্ষয়ক্ষতি ৪২ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে গেছে। এতে নগদ টাকাসহ ৪২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত দুইটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যবসায়ী ও এলাকাবাসী জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারে আগুন লাগে। আগুন নেভানোর সময় চারজন আহত হয়। তাদের পরিচয় জানা যায়নি। প্রায় দুই ঘণ্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।