চট্টগ্রামে ২৫ শিবিরকর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাঁচলাইশ থানার কিং অব চিটাগং কমিউনিটি সেন্টার থেকে কমপক্ষে ২৫ জন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে আকস্মিক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা ওই এলাকায় একটি অনুষ্ঠানের নামে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাশ জানান, ‘একটি কোচিং সেন্টারের অনুষ্ঠানের নাম দিয়ে শিবিরের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। আমরা তাঁদের ২৫ জনকে আটক করেছি। এখন যাচাই-বাছাই চলছে।’