চট্টগ্রামে ৬ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীকে অর্থদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয়জন প্রার্থীকে গতকাল শুক্রবার ১৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।দণ্ডিতরা হলেন ৯ নম্বর, ১৪ নম্বর, ১৭ নম্বর, ২৮ নম্বর, ২৯ নম্বর ও ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। ২৯ নম্বর ওয়ার্ডে দুজন প্রার্থীকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা, ১৭ নম্বর ও ২৮ নম্বর ওয়ার্ডের দুজন প্রার্থীকে তিন হাজার টাকা করে ছয় হাজার এবং ৯ নম্বর ও ৩৯ নম্বর ওয়ার্ডের দুজন প্রার্থীকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।প্রসঙ্গত, প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন কি না—তা দেখতে নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিটি আদালতের নেতৃত্ব দিচ্ছেন ।