চট্টগ্রামে ৬০ ঘর পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মাঝিরঘাট এলাকার র্যালি কলোনিতে আগুন লেগে ৬০টি ঘর পুড়ে গেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, কলোনির একটি বাসার চুলা থেকে প্রথমে আগুন লাগে। কলোনির ঘরগুলো আধাপাকা ও কাঁচা। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ফায়ার সার্ভিসের আটটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।