চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ বিমানযাত্রী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা ওমানে পাচারের সময় এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ওমান এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে তাঁকে আটক করা হয়। আটক যাত্রীর নাম মোহাম্মদ আলী (২৭)। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির সাদেকনগরে।বিমানবন্দর শুল্ক বিভাগের কর্মকর্তা মো. আবদুল হালিম প্রথম আলোকে বলেন, মোহাম্মদ আলীর ব্যাগ থেকে সৌদি আরব, ওমান, আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রায় ৭০ লাখ টাকার বিদেশি মুদ্রা আটক করা হয়। আটকের পর তাঁকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে মো. আবদুল হালিম জানান।