চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় আখতারুজ্জামান সেন্টারে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় নবনির্মিত বাণিজ্যিক ভবন আখতারুজ্জামান সেন্টারে আজ রোববার রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১২ তলা ভবনের চতুর্থ ও পঞ্চম তলা থেকে রাত সাড়ে ১০টার দিকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে তা কুণ্ডলী আকার ধারণ করে। খবর পেয়ে রাত ১১টার দিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভাতে আসে। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে আসে পুলিশ। চট্টগ্রামের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক প্রথম আলোকে বলেন, ‘চারদিকে শুধু ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। আমরা ভবনের তালা ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর সুযোগ করে দিয়েছি।’ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে পুলিশের ধারণা।