চট্টগ্রামের আদালতে জয়নাল আবদিনের হাজিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক ও সাংসদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি হাইকোর্টের জামিননামা সম্পাদনের উদ্দেশে আজ সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইব্রাহিম মিয়ার আদালতে হাজিরা দিয়েছেন। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে চট্টগ্রামের একজন আইনজীবী মামলা করলে তাঁরা হাইকোর্ট থেকে জামিন পান। আজ ওই জামিননামার নথি বিচারিক হাকিম আদালতে পেশ করা হয়।আদালত সূত্র জানায়, বিএনপির দুই সাংসদ জয়নাল আবদিন ও শহীদউদ্দিন চৌধুরী প্রধানমন্ত্রীর ছেলে জয়ের বিরুদ্ধে কটূক্তি করলে গত ২৫ মার্চ তাঁদের বিরুদ্ধে মামলা হয়। স্থানীয় আইনজীবী দীর্ঘতম বড়ুয়া চট্টগ্রাম বিচারিক হাকিম আদালতে মামলা করেন।দীর্ঘতম বড়ুয়ার কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সাংসদ ফারুক ও অ্যানি হাইকোর্ট থেকে আগেই জামিন পান। আজ তাঁরা হাইকোর্টের জামিননামা সম্পাদনের জন্য নিম্ন আদালতে হাজির হন। আদালতে না এসে আইনজীবীর মাধ্যমেও তাঁরা জামিননামা সম্পাদন করতে পারতেন।’