চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়ি এলাকা বলে পরিচিত জঙ্গল সলিমপুরে আজ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুরে আজ বেলা তিনটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সমাবেশ করার কথা ছিল। এদিকে ছাত্রলীগ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একই স্থানে পাল্টা সমাবেশ ডাকে । আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।চট্টগ্রামের পুলিশ সুপার জেড এম মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।