চট্টগ্রামের তিনটি স্থানে বুধবার ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজত ইসলাম ও গণজাগরণ মঞ্চ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় বন্দরনগরী চট্টগ্রামের প্রেসক্লাব চত্বর, রেল স্টেশন চত্বর এবং জেলা পরিষদ মার্কেট চত্বরে আগামী বুধবার ভোর ছয়টা থেকে রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ সোমবার রাতে এক আদেশে ১৪৪ ধারা জারির ঘোষণা দেওয়া হয়।চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলো ডটকমকে বলেন, ‘একইস্থানে দুইটি সংগঠন সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত তিনটি স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।’এর আগে গত ৭ মার্চ ঢাকায় গণজাগরণ মঞ্চের সমাবেশ থেকে আগামী ১৩ মার্চ, বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং বিকেলে নগরীর জামালখানে প্রেসক্লাব চত্বরে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।এ ঘোষণার পর গত শনিবার রাতে হেফাজত ইসলাম ব্লগারদের প্রতিহত করার নামে ওই দিন চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়। এছাড়াও আজ হেফাজত ইসলাম ও আরও দুটি সংগঠন ওই তিন স্থানে সমাবেশের অনুমতি চেয়ে তারা নগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করেন।পাল্টাপাল্টি সমাবেশ ডাকার কারণে নগর পুলিশের কর্মকর্তারা আজ রাতে বৈঠক করে ১৪৪ ধারা জারির বিষয়ে সিদ্ধান্ত নেন।