চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঝারি ধরনের টানা বর্ষণে নগরের কিছু নিচু এলাকায় পানি জমেছে। আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৬ দশমিক ৪ মিলিমিটার।আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পতেঙ্গা আবহাওয়া দপ্তর।রাত থেকে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে নগরের নিচু এলাকা বাকলিয়া, চকবাজার, বাদুরতলা, কাপাসগোলা, সিডিএ আবাসিক এলাকা, হালিশহর, এক্সেস রোড এলাকায় হাঁটু পরিমাণ পানি উঠেছে। এতে করে লোকজন ভোগান্তিতে পড়েছেন।