চট্টগ্রামের নির্বাচনে আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে সমন্বয় সেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সমন্বয় সেল খোলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের তত্ত্বাবধানে আজ বুধবার বেলা দুইটা থেকে কাল বৃহস্পতিবার বেলা দুইটা পর্যন্ত এই সেলের কার্যক্রম চলবে। আজ এক পরিপত্রে এ কথা জানানো হয়েছে।এই সেল নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে পাওয়া অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১৮ নম্বর কক্ষে স্থাপিত এই সেলের ফোন ও ফ্যাক্স নম্বর যথাক্রমে—৭১৭১৫৮০ ও ৭১৬২৭৫৩।