চট্টগ্রামের পিকিং পাওয়ার প্লান্টে স্বাভাবিক উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নবনির্মিত ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন পিকিং পাওয়ার বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে। আজ শনিবার সারা দিন বিভিন্ন পর্যায়ে গ্যাসভিত্তিক এ বিদ্যুৎেকন্দ্রটিতে ৭০ মেগাওয়াট থেকে সর্বোচ্চ ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।এর আগে ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের পিকিং পাওয়ার প্লান্টের উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের চার ঘণ্টার মধ্যে গ্যাসের অভাবে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এরপর এটি পুনরায় চালু করার চেষ্টা করলে যান্ত্রিক ত্রুটিও দেখা দেয়। এসব সমস্যার কারণে গত ১০ দিন ধরে এখানে পুরোদমে উত্পাদন শুরু হয়নি। বর্তমানে ত্রুটি সারানোর জন্য সেখানে পিডিবির ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি চীনা প্রকৌশলীরাও রয়েছেন।রাউজান ও শিকলবাহা তাপ বিদ্যুৎেকন্দ্রের প্রধান প্রকৌশলী শিবু কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎেকন্দ্র নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী, আমরা গত শুক্রবার থেকে বিভিন্ন পর্যায়ে উৎপাদন পরীক্ষা করছি। উৎপাদন পরীক্ষা শেষে ফলাফল বের করে সার্বিক পরিস্থিতি যাচাই করা হবে।’ পিডিবি সূত্রে জানা যায়, পিকিং পাওয়ার প্লান্টে উৎপাদন পরীক্ষার সময় গ্যাস সরবরাহ কম-বেশি হওয়ায় রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটেও উৎপাদন ওঠানামা করে।চট্টগ্রাম পিডিবির কর্মকর্তারা বলেন, আজ সব বিদ্যুৎেকন্দ্র মিলে চট্টগ্রামের উৎপাদন ছিল সন্তোষজনক। দিনেরবেলা উৎপাদনের পরিমাণ ছিল ৫৭৬ মেগাওয়াট। এর মধ্যে কর্ণফুলী পানি বিদ্যুৎেকন্দ্রে (কাপ্তাই) ১০৫, রাউজানের দুটি ইউনিটে ২৯০, শিকলবাহা পিকিং পাওয়ার প্লান্টে ১১৫, ভাড়াভিত্তিক (রেন্টাল) প্রকল্পে ৩০ এবং বেসরকারি রিজেন্ট পাওয়ার থেকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। সকালে লোডশেডিং ছিল মাত্র ২০ মেগাওয়াট।