চট্টগ্রামের বর্ণমেলার বর্ণিল আয়োজনে যা যা ছিল
বর্ণ নিয়েও খেলা যায়, এমন ভাবনাটি কোনোভাবেই মাথায় ঢুকছে না বৃষ্টির। বৃষ্টি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। কিন্তু বর্ণমেলায় এসে তার ধারণা পাল্টে যায়। বর্ণভোজ, বর্ণোপহার, বর্ণপ্রযুক্তি, বর্ণপণ্ডিত ইত্যাদি দেখে সে অস্ফুটে বলেই ফেলল, ‘বর্ণ নিয়ে এত আয়োজন!’ এমন নানা আয়োজনে ভরপুর ছিল চট্টগ্রামের বর্ণমেলা।বর্ণ প্রদর্শনীম্যাচের কাঠিতে বর্ণ তৈরি করেছে কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চবিদ্যালয়ের তাসনিয়া খানম। তাকে ছাপিয়ে গেছে আরমান আজরাফ। সে মানচিত্রের মধ্যে লিখে এনেছে ‘ব’ বর্ণটি। মানচিত্রের মধ্যখানে ‘ব’, মানে বাংলাদেশ। এ ছাড়া ধান, তিল ইত্যাদি দিয়ে নানা করম ছোট-বড় বর্ণ তৈরি করে নিয়ে এসেছে শিশু-কিশোরেরা। হাতপাখায় বর্ণমালাও ছিল। এসব বর্ণের সামনে দাঁড়িয়ে ছোট-বড় সবাই ছবি তুলতে ব্যস্ত। ছিল মারমা, চাকমাসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বর্ণের প্রদর্শনীও।হ-তে হাতেখড়িসায়ন্তী পালের বয়স তিন বছর হয়েছে। বাবা-মায়ের হাত ধরে ঘুরছে বর্ণমেলায়। একপর্যায়ে হ-তে হাতেখড়ির সামনে থেমে যায় সে। সেখানে তখন উপচে পড়া ভিড়। শিল্পী আবুল মনসুর, কে এম এ কাইয়ুম, আহমেদ নেওয়াজ প্রমুখ গুণী মানুষ। তাঁরা ব্যস্ত শিশুদের হাতেখড়ি দিতে। নিজের শিশুসন্তান প্রথম বর্ণমালাটি এসব গুণীর হাত ধরে লিখুক, এটা অভিভাবকদের ইচ্ছা। সায়ন্তীও ওখানে থেমে গেল। গুণী শিল্পীর হাত ধরে বর্ণমালা লিখে আনন্দিত সে। সঙ্গে পেয়েছে অটোগ্রাফও। বিপ্লব দাশ তাঁর মেয়েকে নিয়ে এসেছেন এখানে। ভিড় ঠেলে মেয়েকে হাতেখড়ি দেওয়ার জন্য ঢুকে পড়েন। মেয়ের নামও বর্ণমালা। সে প্রথম বর্ণটি লিখল আবুল মনসুরের হাত ধরে। এতে বাবা-মেয়ে দুজনই আনন্দিত। বর্ণদোলাবর্ণমেলায় স্থান পাওয়া নাগরদোলার নামও পাল্টে গেল। নাম হয়ে গেল ‘বর্ণদোলা’। দোলনাটি সাজানো হয়েছে নানা রকম বর্ণ দিয়ে। সব শিশু-কিশোর ছুটছে বর্ণদোলায়। একপর্যায়ে বিশাল লাইন পড়ে যায়। লাইনে দাঁড়ানো অহনা জানায়, ‘আমি কখনো নাগরদোলায় চড়িনি। তাই আজ সুযোগটি নিতে চাচ্ছি।’ মঞ্চের গানের তালে তালে বর্ণদোলায় দুলতে থাকে অহনার মতো শিশু-কিশোরেরা। আর মাঝে মাঝে আ, উ ভয় এবং আনন্দমিশ্রিত শব্দ ভেসে আসছিল দুলতে থাকা শিমুল, আবরারদের মুখ দিয়ে।বর্ণে বইঘর কিংবা বর্ণ বর্ণালিহাতের লেখা শেখা থেকে শুরু করে সব ধরনের বই পাওয়া যাচ্ছিল মেলায় স্থান পাওয়া বইবিপণিতে। শিশুশিক্ষা, মুক্তিযুদ্ধভিত্তিক বই ছাড়াও বিভিন্ন কিশোর উপন্যাস কিংবা গল্পের বইও ছিল বর্ণমেলায়। আর বর্ণপ্রযুক্তিতে ছিল শিশুদের প্রথম কম্পিউটার শিক্ষার বই। এ ছাড়া বিভিন্ন কার্টুন, গান কিংবা ছড়ার সিডি-ডিভিডিও কিনেছে কেউ কেউ।বর্ণপণ্ডিতবর্ণে কে কতটা পণ্ডিত তার পরীক্ষাও হয়েছে মেলায়। ওই দোকানের সামনে গিয়ে থমকে দাঁড়িয়েছে শিশু-কিশোরেরা। পঞ্চম শ্রেণীর রাইসা বর্ণপণ্ডিত দোকানের একটি বয়াম থেকে একটি কাগজ তুলে নিল। সেখানে লেখা ‘কই মাছের প্রাণ।’ এর মানে কী? রাইসা বলে দিল, ‘যা সহজে মরে না’। সঠিক জবাব দিয়ে রাইসা পুরস্কৃত হলো। পুরস্কার হিসেবে মুখে বর্ণের আলপনা।সিরাতুন তুলেছে ‘কাজের বেলায় কাজী কাজ ফুরালে পাজি’ প্রবাদটি। এর অর্থটি বলতে পারেনি সিরাতুন। তবু মুখে আলপনা আঁকিয়ে নিতে পেরেছে। এ রকম নানা প্রবাদ-প্রবচন নিয়ে সাজানো হয়েছিল বর্ণপণ্ডিত আসরটি।বর্ণোপহারকেউ কেউ ব্যস্ত ছিল বর্ণোপহার থেকে বর্ণসংবলিত টি-শার্ট সংগ্রহ করতে। নানা বর্ণে বর্ণিল টি-শার্টের পাশাপাশি পাওয়া গেছে কোটপিনও। বর্ণোপহার থেকে টি-শার্ট কিনে কেউ কেউ বর্ণে ডাকটিকিটের সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছে।বর্ণে পোশাকপাঞ্জাবি, শাড়ি, ফতুয়া, থ্রিপিস ইত্যাদি বর্ণখচিত। দেশী দশ এবং ডিজাইনারস ফোরাম এই পণ্যগুলো নিয়ে এসেছে মেলায়। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারী-পুরুষের ভিড় এসব দোকানে। মঞ্চে বর্ণমেলাবর্ণমেলার মূল আকর্ষণ ছিল মঞ্চে। গান, নাচ, আবৃত্তিসহ নানা অনুষ্ঠানে সাজানো পরিবেশনাগুলো ছিল চমকপ্রদ। রাজীব বসাক জাদুর মাধ্যমে যেভাবে মাদককে ‘না’ বললেন, তাতে মজাই পেয়েছে উপস্থিত শিশুরা। এ ছাড়া নাট্য নিলয়ের পুতুলনাচ একুশের চেতনাকে জাগিয়ে দেয়। আর নাটুয়ার ‘একুশের গ্রহণ’ শীর্ষক কোরিওগ্রাফিতে উঠে আসে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। প্রণব বল