চট্টগ্রামের বাস্তুহারা কলোনিতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলি তৃতীয় সেতু সংলগ্ন বাস্তুহারা কলোনিতে আজ শনিবার দুপুর ১২ টার দিকে আগুন লেগেছে। এতে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ী ঘটনাস্থলে পৌঁছায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে আগুন নিয়ন্ত্রণে আসেনি।এই বাস্তুহারা কলোনিতে প্রায় ১ হাজার ১ শ ঘর আছে বলে জানা গেছে।