চট্টগ্রামের বিএনপি নেতা দস্তগীর চৌধুরী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চট্টগ্রাম নগর কমিটির সহসভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র দস্তগীর চৌধুরী আর নেই। আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে অসুস্থ বোধ করলে দস্তগীর চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ১০টার দিকে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দস্তগীর চৌধুরী স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। লন্ডন প্রবাসী মেয়ে দেশে ফিরলে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ঢাকায় তাঁর জানাজা হওয়ার পর মরদেহ চট্টগ্রামে নেওয়া হবে।