চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি মাহাবুব আলীর ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও চট্টগ্রামের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হাবিব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব আলী আজ রোববার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি এক ছেলে, দুই মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গিয়েছেন। তাঁর মরদেহ আজ রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা।মরহুম মাহাবুব আলীর জানাজা কাল সোমবার বাদ মাগরিব জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।জনাব মাহাবুব দীর্ঘদিন ধরে বিজিএমইএ, চট্টগ্রাম চেম্বার, এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।