চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরের গুলিস্তান পেট্রলপাম্পের সামনে থেকে আজ বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।যুবকের আনুমানিক বয়স ১৮ থেকে ২০ বছর। তাঁর পরনে একাধিক পকেটের একটি প্যান্ট রয়েছে। পুলিশ ধারণা করছে, তাঁকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে যাওয়া হয়েছে।মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দিন বলেন, এ যুবক মিরসরাই এলাকার নয়। তাঁকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। পুলিশ ব্যাপারটি খতিয়ে দেখছে বলে তিনি জানান।