চট্টগ্রামের মেয়র মনজুর শপথ নিলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিলেন মোহাম্মদ মনজুর আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে তাঁর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মনজুরকে শপথ বাক্য পাঠ করান।শপথ অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদ, উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। গত ১৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমর্থক মনজুর আলম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর চেয়ে ৯৫ হাজার ৫২৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। মনজুর আলম আনারস প্রতীক নিয়ে চার লাখ ৭৯ হাজার ১৪৫ ভোট পান আর মহিউদ্দিন চৌধুরী জাহাজ প্রতীক নিয়ে পান তিন লাখ ৮৩ হাজার ৬১৭ ভোট। এদিকে স্থানীয় সরকারমন্ত্রী আশরাফুল ইসলাম আজ দুপুর সাড়ে ১২টায় আগারগাঁও স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে ৫৫ জন ওয়ার্ড কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।