চট্টগ্রামের মেয়র পদপ্রার্থী মঞ্জুরের ইশতেহার প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবর্তন উন্নত চট্টগ্রামের জন্য—এই ঘোষণা দিয়ে মেয়র পদপ্রার্থী মঞ্জুর আলমের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতারা।আজ রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারে ৫৬টি সুনির্দিষ্ট বিষয় তুলে ধরে তা বাস্তবায়নে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রকল্প গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।ইশতেহারে অন্তর্ভুক্ত স্বল্পকালীন বিষয়গুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে চাক্তাই খাল পুনর্খনন, রাস্তাঘাটের উন্নয়ন, জোয়ারের পানি থেকে নগরের বিভিন্ন এলাকাকে রক্ষা করতে খালের মুখে স্লুইস গেট নির্মাণ, দরিদ্র মানুষের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা, বস্তিবাসীদের জন্য পেশাভিত্তিক কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলা, গৃহকর না বাড়িয়ে কর প্রদান প্রক্রিয়া সহজ করা, মসজিদ-মন্দির-প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়ন, হকারদের ব্যবসা পরিচালনায় সার্বিক সহযোগিতা করা।মধ্য মেয়াদি প্রকল্প হিসেবে নগরে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা, ছিন্নমূল-ভাসমান ও বস্তিবাসী যুবক-যুবতী এবং নারীসমাজের জন্য বৈকালিক ও নৈশ বিদ্যালয় স্থাপন, নগরের সদরঘাট থেকে কালুরঘাট পর্যন্ত কর্ণফুলীর তীরঘেঁষে ১০ কিলোমিটারেরও বেশি স্থানে বিনোদন ভ্রমণের জন্য ফুটপাত নির্মাণের প্রস্তাব করা হয়েছে।এ ছাড়া দীর্ঘমেয়াদি প্রকল্প হিসেবে যেসব প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে রয়েছে রিকশা-ভ্যানগাড়ির চালক, হকার, ফেরিওয়ালা ও ছিন্নমূল বস্তিবাসীসহ অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীদের মূলধন জোগান দেওয়ার লক্ষ্যে আত্মকর্মসংস্থান সমবায় ব্যাংক প্রতিষ্ঠা, চট্টগ্রাম বন্দরের পূর্ণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কর্ণফুলী নদীর অব্যাহত ড্রেজিং, তরুণসমাজকে আন্তর্জাতিক তথ্য প্রবাহের সঙ্গে সংযুক্ত করতে তথ্য নেটওয়ার্ক স্থাপন, ওয়ার্ডভিত্তিক কবরস্থান ও কর্ণফুলী নদীর তীরে সুবিধাজনক স্থানে শ্মশান নির্মাণের উদ্যোগ নেওয়া প্রভৃতি।নির্বাচনী ইশতেহার পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম চৌধুরী। এ সময় মেয়র পদপ্রার্থী মঞ্জুর আলম ছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্বদ্যািলয়ের উপাচার্য মোহাম্মদ মাহবুবউল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি আ ন ম মুনির আহমদ ও চট্টগ্রাম বিশ্বদ্যািলয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ। মেয়র পদপ্রার্থী মঞ্জুর আলম এসব প্রস্তাবনার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।ইশতেহারে মঞ্জুর আলমকে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী ঘোষণার পক্ষে যুক্তি দেখিয়ে বলা হয়, তিনি একজন সত্, বিনয়ী ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি হিসেবে পরিচিত। এ মানুষটির বিরুদ্ধে অদ্যাবধি দুর্নীতি, স্বজনপ্রীতি ও সন্ত্রাসলালনের কোনো অভিযোগ নেই। চট্টগ্রামের উন্নয়ন সম্পর্কে অতীতে অনেক প্রতিজ্ঞা ও কথার ফুলঝুরি শোনানো হয়েছে। কিন্তু ১৭ বছরে সিটি করপোরেশনের নেতৃত্বে যিনি ছিলেন, তিনি চট্টগ্রামবাসীর সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেননি। উল্টো সেবাধর্মী এ প্রতিষ্ঠানকে ব্যক্তিগত ও মহল বিশেষের স্বার্থে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন।